ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

শর্ত মেনে রোববার ও সোমাবার থেকে নৌযান চালুর সিদ্ধান্ত মালিক সমিতির

ads
শর্ত মেনে রোববার ও সোমাবার থেকে নৌযান ও গণপরিবহণ চালুর সিদ্ধান্ত মালিক সমিতির।

শর্ত মেনে রোববার থেকে চলবে যাত্রীবাহী লঞ্চ। আর, সোমবার থেকে গণপরিবহণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি।

শুক্রবার বিকেলে নৌ ও গণপরিবহণ মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তবে, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে লঞ্চ ও বাস, তাই নতুন করে ভাড়া নির্ধারণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

এ বিষয়ে শনিবার বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে।

৩১শে মে থেকে থাকছে না সাধারণ ছুটি। শেষ হয়েছে ঈদের ছুটিও। রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। পথে পথে বাড়ছে মানুষের ভিড়।

এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গেল ২৬শে মার্চ থেকে রেল, নৌ ও বাস চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই সঙ্গে, ঘোষণা করা হয় সাধারণ ছুটিও। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সাধারণ ছুটি। সবশেষ, ৩০ মে'র পর থেকে সাধারণ ছুটি আর না বাড়ানোর ঘোষণা দেয়া হয়। সীমিতি পরিসরে স্বাস্থ্যবিধি মেনে অফিস-আদালত চালুর সিদ্ধান্ত দেয়া হয়।
ads
ads
ads

Our Facebook Page